উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ১লা জুন ২০১৮: শিলিগুড়িতে উদ্ধার বত্রিশ কেজি সোনা, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ভিন রাজ্যের তিনজন । গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে ৩২ কেজি সোনা এবং নগদষ প্রায় ২০ লক্ষ টাকা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা । উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা । গ্রেফতার হওয়া তিন ব্যক্তিকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের স্থানীয় আইনজীবী এবং শিলিগুড়ি আদালত সূত্রে এবিষয়ে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম প্রবীন সমারাও কদম, ধনাজী সাহেবরাও বাবর ও অকশয় হরিদাস মগর। ধৃতদের বাড়ি মহারাষ্ট্র -এ । গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের স্থানীয় কর্মীরা শিলিগুড়ির সেবক রোড এলাকায় ক্রেতা সেজে এই অভিযান চালায় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ঐ সোনা পাচারকারীদের কাছে বিপুল সোনা আছে । এরপর তল্লাশি চালিয়ে এই গোয়েন্দা দপ্তরের কর্মীরা ঐ তিন জনের কাছ থেকে ৩২ কিলোগ্রাম সোনা উদ্ধার ও বাজেয়াপ্ত করে । ধৃতদের প্রত্যেকের কোমোরের বেল্ট- এর থেকে ঐ বিপুল পরিমাণের সোনা গুলো উদ্ধার করা হয়েছে । বাজেয়াপ্ত করা সোনার মূল্য প্রায় ১০ কোটি ৩২ লক্ষ টাকা । ঐ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এছাড়াও ধৃতদের থেকে নগদ ভারতিয় প্রায় বিশ লক্ষ টাকা উদ্ধার সহ একটি দামী গাড়িও আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কর্মীরা জানতে পেরেছেন যে ধৃতরা সিকিম এর নাথুলা থেকে শিলিগুড়িতে এসেছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এঘটনার সাথে আরও কারা জড়িত আছে তা জানার চেষ্টা করা হচ্ছে ।