বামফ্রন্ট সভাপতি বিমান বসুর বিবৃতি

biman basu
৩১শে মে, ২০১৮, রাজ্যে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার ভুলুন্ঠিত করার আরো একটা উদাহরণ হয়ে উঠলো ভাঙড় আন্দোলনের সংগঠক অলীক চক্রবর্তীকে গ্রেপ্তারের ঘটনা। তিনি চিকিৎসার জন্য ভুবনেশ্বরে গিয়েছিলেন, সেখান থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করলো। যদি কোন ব্যক্তি পুলিশ প্রশাসনে চক্ষুশূলও হন তখনও তাঁকে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অলীক চক্রবর্তীর চিকিৎসার সুবন্দোবস্ত করতে হবে।
রাজ্য বামফ্রন্টের তরফে অবিলম্বে অলীক চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা ও তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হচ্ছে। মিথ্যা মামলা, দমনপীড়নের পথ ছেড়ে রাজ্য সরকার আন্দোলনরত গ্রামবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই যাবতীয় সমস্যার মিমাংসা করুক। 
নবীনতর পূর্বতন