স্ত্রীর মৃতদেহের দিকে তাকিয়ে বসে ছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ রথীন্দ্রনাথ রায়। চোখ থেকে জল গড়াচ্ছিল অনর্গল। আত্মীয়স্বজন জানতে চেয়েছিলেন, কখন, কী ভাবে মারা গিয়েছেন বৃদ্ধা? উত্তর দেননি বৃদ্ধ। আত্মীয়েরা কিছু ক্ষণের জন্য ঘরের বাইরে গিয়েছিলেন। সেই ফাঁকেই আনাজ কাটার ছুরি এনে নিজের গলায় চালিয়ে দেন বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেণী মাস্টার লেনের বাসিন্দা রথীন্দ্রনাথ রায়। হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।