অচলাবস্থা কাটাতে জরুরী বৈঠক হাইকোর্টে



নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২০ মার্চ : হাইকোর্টের আইনজীবীদের ডাকা কর্মবিরতির অবসান ঘটাতে এবং আদালতকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে বুধবার জরুরী বৈঠক ডাকলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।
 আইন মহল সূত্রের খবর, বুধবার সকাল ১১ টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির চেম্বারে এই বৈঠক ডাকা হয়েছে। এবং বৈঠকে অংশ গ্রহণের জন্য হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ এবং হাইকোর্টের তিনটি আইনজীবী সংগঠন, বার এসোসিয়েশন, বার লাইব্রেরী ও ইনকর্পোরেটেড ল'সোস্যাইটিকে ডাকা হয়েছে।
মঙ্গলবার বার লাইব্রেরী ও ইনকর্পোরেটেড ল'সোস্যাইটির তরফে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্র ও পরিতোষ সিনহা জানান তারা বৈঠকে অংশ নেবেন। কিন্তু বার এসোসিয়েশন তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এক মাস পেরিয়ে গেলেও অচলাবস্থা অব্যাহত কলকাতা হাইকোর্টে। ১৯ মার্চ কর্মবিরতি নিয়ে আইনজীবীদের চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মবিরতি।
নবীনতর পূর্বতন