হাওড়া স্টেশনে ডাক বিভাগের গুডাউনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক



নিজস্ব প্রতিনিধী : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া স্টেশন। সোমবার দুপুরে আচমকা  হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্লাটফর্মের পাশে ডাক বিভাগের অফিসের একটি গুডাউনে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে লাগানো হয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে।

হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মের গা ঘেঁষে ডাক বিভাগের অফিসের একটি গুডাউনে। সেই অফিসে হঠাতি সোমবার দুপুরে আগুন লেগে যায়। খবর যায় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আসবার পর ডাক বিভাগের অফিস থেকে দুটি হিটার উদ্ধার করেছে দমকল কর্মীরা। সম্ভবত ওই হিটার থেকেই আগুন লাগতে পারে বলে মত দমকলের কর্মীদের। আগুন লাগার খবরে দ্রুত ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রেলের টাইমটেবিলের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়ে যাত্রীরা। তবে রেলের বুদ্ধিমত্তায় এই যাত্রায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি যা যাত্রীদের স্বস্তি দিয়েছে। লোকাল পরিষেবা স্বাভাবিক ছিল বলে রেল সূত্রে জানা গেছে।

এর আগে পুরনো কমপ্লেক্সে ফুড প্লাজায় আগুন লেগে বিপত্তি বেঁধেছিল হাওড়া স্টেশনে। সেবার গোটা স্টেশন ধোঁয়ায় ভরে গিয়েছিল যাত্রীদের মধ্যে আতঙ্ক নেমে এসেছিল। যদিও এবার সেই ধরণের ঘটনার পুনরাবৃতি না ঘটলেও তবে কিভাবে ডাক বিভাগের ওই অফিসে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল ও রেলের আধিকারিকরা।

নবীনতর পূর্বতন