বিরোধী কর্মীদের বাড়িতে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


প্রদীপ সাঁতরা.... মনোনয়নপত্র জমা পড়ার পর থেকে বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছে শাসক দল বলে অভিযোগ বিরোধীদের। ঘটনাটি ঘটে   চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে শাসকদলের  কর্মীরা বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে। মঙ্গলবার রাতে  সিপিআই(এম) ও  বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর করা হয়। শাসক দলের কর্মীদের  হামলায় আক্রান্ত হন মগড়ার হাঁসঘরার বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ সাধুখাঁ বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।  তাঁর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র যেসমস্ত প্রার্থীরা জমা দিয়েছে সে সমস্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে আবারও হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সন্দীপবাবু বলেন, “মঙ্গলবার আমার বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায়। আমরা আতঙ্কে আছি। আমি প্রার্থী নই কিন্তু তাও আমার পরিবারের উপর হামলা চালানো হচ্ছে।” অপরদিকে মঙ্গলবার গভীর রাতে মগড়া হাসপাতাল রোডে সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাতেও তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সঞ্জিতবাবু এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রার্থীদের উপরে হামলা চালানো হচ্ছে। আমার বাড়িতে হামলা হয় । জানালার কাঁচ ইট দিয়ে ভেঙে দেওয়া হয়। রাতেই মগরা থানার পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার। বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ”
নবীনতর পূর্বতন